ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ, বেড ও ওষুধ সংকটে রোগীরা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডের মাত্র ২০টি বেডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন রোগী। ফলে বেড সংকট চরমে পৌঁছেছে। অনেক রোগীকে করিডোর, বেডের পাশ ও ফ্লোরে গাদাগাদি করে থাকতে হচ্ছে। ডায়রিয়া বিভাগে দুইজন কনসালটেন্টসহ শিশুরোগ ও মেডিসিন বিভাগের মোট ৮ জন চিকিৎসক দিন-রাত চাপের মধ্যে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এতে বিভাগের ওপর চাপ আরও বাড়বে বলেও জানিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ- হাসপাতালে না থাকাই বাহির থেকে কিনতে হওয়ায় নিম্ন আয়ের রোগীদের অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।,

এদিকে বেড সংকটের চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া প্রতিদিন মাত্র ২০ জন রোগী হাসপাতালের খাবার পেলেও অধিকাংশ রোগীকে থাকতে হচ্ছে সহযোগিতার অপেক্ষায়।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আকতার হোসাইন বলেন, শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেশি। চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, ওষুধের সাপ্লাই পর্যাপ্ত রয়েছে। তবে কিছু আইটেমের ঘাটতি আছে, যেগুলো রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। শীত বাড়ার সঙ্গে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। রোগীর চাপ সামলাতে আমরা আরো প্রস্তুতি নিচ্ছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নদীপ্রবাহ রক্ষা করেই উন্নয়ন হবে: প্রধান উপদেষ্টার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও নদীপ্রবাহের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়—এ কথা স্পষ্ট করে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায়

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার

তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি

লুৎফর রহমান, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে সার ও কীটনাশকের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ

চৌহালী সরকারি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, অধ্যক্ষের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ 

ইয়াহিয়া খান চৌহালী সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজে এইচএসসির ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন অধ্যক্ষ।

ঘুষচুক্তির নথি প্রধানমন্ত্রীর হাতে, তবু রক্ষা পান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগের মুখে পড়েছিলেন আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ। একটি বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা