ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা, যুবলীগ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) জেলা শহরের পুনিয়াউট এলাকায় তার নিজ বাড়ি থেকে সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত মুলফত খানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।,

জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হয়। ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে নিহত হন বুধল উত্তরপাড়ার কাউসার আহম্মেদ নামের এক ব্যক্তি। এই ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁর চাচা আকরাম হোসেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁর স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ ১৯৫ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। সেই মামলায় সেলিম খান এজহারভুক্ত আসামি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মামলায় এজহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি

ফ্যাসিস্টরা এত অত্যাচারের পরও আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না : শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী বলেছেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে একের পর এক

গরুর মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বরপক্ষ ফিরে গেল কনে ছাড়াই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ অন্তত ২৫ জন

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক। রবিবার

খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটকা হাজারো পর্যটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে নির্যাতনের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে জেলার

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম