ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই শনিবার দিবাগত রাত ১টার দিকে বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে নিলুফার সহযোগী সাব্বিরুল আলম (৪০) নামে আরও একজনকে আটক করা হয়। তবে অভিযুক্ত নিলুফার স্বামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনার মিয়া ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক মিনার মিয়াকে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ইসলামপুর এলাকায় মিনার মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। এবার যৌথবাহিনীর অভিযানে ধরা পড়ায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি : উপদেষ্টা আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী

হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে এতথ্য জানা গেছে। দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে

বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন তার স্ত্রী লিলি

ভারতে বিক্ষোভ সহিংসতা চরমে, ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক: ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা।