ব্রাহ্মণবাড়িয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৭ কিশোর

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে টানা ৪১ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে মসজিদ চত্বরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা-আখাউড়া আসনের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন, আজগর ডিলার এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া নিয়মিত নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ৩৫ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ।

পুরস্কার প্রদানকারী উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, “কিশোরদের মসজিদমুখী করতেই এই উদ্যোগ নিয়েছি। আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে। এতে তারা যেমন উপকৃত হবে, আমরাও এর সাওয়াবের অংশীদার হতে পারব। সমাজের সবাইকে এমন ভালো কাজে এগিয়ে আসা উচিত।”

স্থানীয় মুসল্লিদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কলকাতায় খুন হওয়া এমপি আনারের কোটি টাকার প্রাডো মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি: একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে । দামি গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য

সিলেট-ঢাকা রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধের পর স্বাভাবিক

সিলেট-আখাউড়া রেলপথে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কুলাউড়া স্টেশন সূত্রে

দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। এরইমধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যদিও একটি রাজনৈতিক মহল

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে

২৮ নভেম্বর ঢাকায় আসছেন জাকির নায়েক

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার