ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকশিমুল গ্রামের বড় পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলম এবং বড় বাড়ি গোষ্ঠীর মোহাম্মদ রউফ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লমসহ সংঘর্ষে জড়ায়।

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থল ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এলাকায় সম্ভাব্য উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন,

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

উৎকণ্ঠায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে অস্ত্রের ঝনঝনানি

ডেস্ক রিপোর্ট: নির্বাচনি গণসংযোগকালে চট্টগাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার পর অন্যান্য আসনেও বিএনপি মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। জামায়াত-শিবির এই হামলা

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করবো- ডাঃ শফিকুর রহমান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের

আমিরের অ্যাকাউন্ট হ্যাককারীর জামিন, সংক্ষুব্ধ জামায়াতের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে

আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ৬টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌ সহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায়