ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একজন ছাত্র হত্যাচেষ্টার মামলা রয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নিলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার প্রমান পাওয়া গেছে। এইমুহুর্তে তিনি পশ্চিম থানায় রয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করে সরকার।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে হাতুড়ি পিটিয়ে হত্যা, পুকুরে মিলল লাশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ

ছাত্র-জনতার নাম দিয়ে অনেক অপরাধী লুটপাট করছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাহারুল আলম জানিয়েছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গেছে, অপরাধীরা ছাত্র-জনতার নাম ব্যবহার করে লুটপাটসহ নানা অপরাধ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর)

আগামীকাল মাহফিলে যোগ দিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আদ-দীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দীন সোকিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে

নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য-শিক্ষাকে ঢেলে সাজানো হবে: ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনে নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম

বাঁশখালীতে নাশকতা মামলার আসামী যুবলীগ নেতা শুক্কুর গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আসামী উপজেলা যুবলীগনেতা আব্দু শুক্কুর (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাত