ব্যাংককে রাস্তায় ধস, ১৬০ ফুট গভীর গর্ত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে রাস্তা ধসে পড়েছে। এতে ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত একটি গর্ত সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সামসেন রোডে এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে ভাজিরা ও সাংঘি এলাকার মধ্যে যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় দুসিত বিভাগ।

থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, গর্তের কারণে সড়ক ও টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামত করতে অন্তত এক বছর সময় লাগতে পারে। বিষয়টি বুধবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে জানান তিনি।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ গর্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সামসেন থানার পাঁচতলা ভবন ঝুঁকির মুখে পড়েছে। থানার ভূগর্ভস্থ কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও হাসপাতালের মূল ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। পাশাপাশি আশপাশের বাসিন্দাদেরও সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, গর্তের মধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি এবং পুলিশের একটি গাড়ি পড়ে গেছে। ঘটনাস্থলে নতুন মেট্রো রেললাইন নির্মাণকাজ চলছিল, যার কারণে আগে থেকেই যান চলাচল বন্ধ ছিল।

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানান, গর্তটি ভাজিরা হাসপাতাল রেলস্টেশন এলাকার মাটিধস থেকে সৃষ্টি হয়েছে। প্রথমে মাটি টানেলে পড়ে, পরে আশপাশের অবকাঠামো ভেঙে পড়ে। এতে পানির একটি বড় পাইপও ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। টানেলের ভেতরের গর্ত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় ঝুঁকি এখন বৃষ্টিপাত। বৃষ্টি হলে গর্ত আরও বড় হতে পারে।

সূত্র: ব্যাংকক পোস্ট

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পশ্চিম তীরে ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে অংশ না নেওয়ায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি