ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই

মফস্বলে সাংবাদিকদের বেতন বৈষম্য, কেন?

ঠিকানা টিভি ডট প্রেস: সকালে উঠেই প্রিয়জন সাংবাদিক মোস্তফা সবুজের গণমাধ্যম সংস্কার কমিশনে মফস্বল থেকে যুক্ত হওয়া একমাত্র সদস্য) ‘মহান মে দিবস উপলক্ষে’ লেখাটা চোখে

জামায়াতে যোগ দিল বিএনপির ৩০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি থেকে ২০ থেকে ৩০ জন নেতাকর্মীসহ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি নেতা আক্কাস আলী ভুঁইয়া। রোববার রাতে

ভূঞাপুরে গাঁজাসহ ছাত্রদল নেতার বাবা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুবাড়ী এলাকায় গাঁজাসহ সায়েব মণ্ডল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। তিনি স্থানীয়

থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ

অনলাইন ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলেন ৩২ জেলে, ভারতে গেলেন ৪৭ জেলে

নিজস্ব প্রতিবেদক: বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের