ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মামুন মোল্লা উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ মার্চ দুপুরে উপজেলার মহিপুর থানার আলীপুর বাজারসংলগ্ন থ্রি পয়েন্ট এলাকার ওই ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, বাউফলের বাসিন্দা মশিউর একজন মৎস্য ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি আলীপুরে থাকেন। ঘটনার দিন তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে থ্রি পয়েন্ট এলাকায় গেলে কয়েকজন হাত-পা বেঁধে তাঁকে আলীপুর টোল প্লাজা এলাকার আবাসিক হোটেলে নিয়ে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে যায়। কার্ড দিয়ে ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আত্মীয়স্বজনের কাছে ফোন করে আরও ৬০ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় তাঁকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।’

মশিউর রহমান আরও বলেন, ‘আমাকে মারধর করার কারণে শরীরে জখম বয়ে বেড়াচ্ছি। তা ছাড়া উলঙ্গ করে ভিডিও করে রেখেছে, যা নিয়ে আমি সামাজিকভাবে হেয় হওয়ার শঙ্কায় রয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসল্লি সুলতান বলেন, ‘একজন ব্যবসায়ীর সঙ্গে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দের কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থী কোনো কাজের দায়ভার দল নেবে না। তাই মামুন মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ ব্যাপারে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতের আঁধারে মানবতার আলো, শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে ইউএনও আব্দুল খালেক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কনকনে শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। শনিবার গভীর রাতে

দুপক্ষের সংঘর্ষে আহত ১২, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। সকাল থেকে দুপুর নাগাদ কয়েক দফায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা: ভারতে পালানোর সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।’ রোববার বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে

১১ মাস পরও ভয় কাটেনি: ট্রমায় এখনও অস্থির পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি দেশের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট

টান টান উত্তেজনার ম্যাচে আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টান টান উত্তেজনার ম্যাচে আশা জাগিয়েও বিজয়ের মুখ দেখতে পারল না বাংলাদেশ, পারল না কোনো পয়েন্ট অর্জন করতেও। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের

পূরণকৃত ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ দুইটি