ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি,বিএনপির  বহিস্কৃত নেতা ফরিদ মেম্বার গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে অপ্রপ্রচার করায় সলঙ্গার বহিস্কৃত নেতা ফরিদ মেম্বারের  বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।শুক্রবার বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ রোড,  হাটিকুমরুল প্রেস ক্লাব এর হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী পরিবারের ছেলে এনসিপি কর্মী জুয়েল রানা নাফি বলেন , সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী এভারগ্রীন দই মিষ্টির মালিক আমার বাবা মো. কামরুল ইসলাম কান্চন  আমার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেন, গত মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে জরুরী প্রয়োজনে তার স্ত্রী মোছা. ফারজানা সিদ্দিকা ঝর্ণার সাথে দেখা করতে সলঙ্গার গোজা এলাকায় তার শশুর বাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর আগে থেকেই ওৎ পেতে থাকা কুখ্যাত ডাকাত সর্দার ও চাঁদাবাজ বিএনপির বহিস্কৃত নেতা  মো. ফরিদ মেম্বার তার বাহিনী নিয়ে ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়।সন্ত্রাসীরা আমার বাবা ও তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রেখে অবৈধ সম্পর্ক বলে, নগদ টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এবং বিভিন্ন মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করতে থাকে। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  ফরিদ বাহিনীর হাত থেকে তাদের উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে আমার বাবার স্ত্রী ( আমাদের মা)  মোছাঃ ফারজানা সিদ্দিকা ঝর্ণা পরেরদিন বাদি হয়ে সলঙ্গা থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ  করেন। আমার বাবার দ্বিতীয় বিয়ের বিষয়ে আমরা দুই পরিবারই আগে থেকেই অবগত ছিলাম। কিন্তু ফরিদ বাহিনী কোন কিছু না শুনে তার শশুর বাড়িতে ডুকে রাতে যাওয়াকে পুঁজি করে আমাদের কাছে বড় অংকের টাকা দাবি করতে থাকে এবং আমার বাবাকে অমানুষিক নির্যাতন করে। আমর বাবা আরেকটি মামলা করতে চাওয়ায়, সলঙ্গায় ব্যবসা করতে দিবে না মর্মে ফরিদ মেম্বার আমাদের সহ সবাইকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এবং মামলাটি তুলে নিতে প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ফরিদ মেম্বার এলাকায় একজন চিহ্নিত অপরাধী। চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা সহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার ভয়ে স্থানীয় সুশীল সমাজের কেউই মুখ খুলতে সাহস পান না। এই ঘটনায় আমাদের পরিবারে পক্ষ হতেও ফরিদ মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান । আমি ও আমার পরিবার, আমার বাবা ও আমাকে নিয়ে ফরিদ বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিভিন্ন অপকর্মের দায়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়া এই সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারী চক্রের মূল হোতা ফরিদ মেম্বার ও তার সহযোগিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার

ইসরায়েলে ভয়াবহ আগুনে বন্ধ জেরুজালেমের রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে

হুমকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় রপ্তানিকারক দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) করে নিজেদের রপ্তানি খাত শক্তিশালী করছে। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ইতিমধ্যে

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মুখপাত্রের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির