বোলসোনারো ইস্যুতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল

অনলাইন ডেস্ক: ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার সহযোগী বিচারপতিগণ এবং নিকটাত্মীয়দের মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যায়িত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন বিদেশি ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনবে, যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতা দমন করছে।

রুবিওর ভাষায়, “বিচারপতি মোরায়েস বোলসোনারোর বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যা ও দমন অভিযান পরিচালনা করছেন, তা শুধু ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার খর্ব করছে না, বরং এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।”

তিনি আরও বলেন, এ কারণেই বিচারপতি মোরায়েস, তার আদালতের মিত্র বিচারপতি ও তাঁদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে এবং তা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি বোলসোনারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তল্লাশি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে তাকে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে এবং পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে পায়ে নজরদারি ডিভাইস পরিয়ে দেয়।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা ও বিচারিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫

শিয়ালকোল ইউডিসি’র উদ্যোক্তা ইউসুফ আলীর গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইউসুফ আলীর বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অসহায় মানুষের কাছ

নারী-শিশুসহ ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেললো ভারত

অনলাইন ডেস্ক: নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক

হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিষেধ করেছিলেন ৪ নেতা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর চানখাঁরপুল এলাকায় জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের

অনলাইনে পণ্য বিক্রিতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: নতুন বাজেটে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে