বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযান শুরুর আগে তিনি বোরকা পরে ছদ্মবেশে বাজারে গিয়ে সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পৌর বাজারের মাছ, গোশত, মুদি ও ফলের দোকানসহ বিভিন্ন স্থানে ঘুরে তিনি অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর গোশত একই দামে বিক্রির মতো অনিয়মের প্রমাণ পান। পরে প্রকাশ্যে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। রমজানে এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করে। জনস্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার অডিও প্রচারে সরকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রেম করে স্কুল ছাত্রীকে বিয়ে, স্ত্রীকে হত্যার পর স্বামী লাপাত্তা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মারিয়া খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী মুস্তাফিজুর রহমান নয়ন পালিয়েছে।

ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ

মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে ঈদের নামাজের পর এক দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় এক ইমামকে বরখাস্তের হুমকি দিয়েছেন

তাড়াশে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাড়াশ উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারি)

সলঙ্গায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।