বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। খবর বিবিসি

সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আইন ভঙ্গ করে মাদক পাচারকালে নৌযানে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে নৌকাটিতে মাদক বহন করার কোনো তথ্য তিনি সরবরাহ করেননি। এ ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, কারাকাস যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন প্রতিহত করবে। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘হত্যা ও ‍যুদ্ধের’ প্রভু বলে মন্তব্য করেন।

দক্ষিণ ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযান চালাতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। প্রথমবার হামলায় ১১ জন নিহত হয়।,

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ‘অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।’

ট্রাম্প তার পোস্টে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে, সমুদ্রে থাকা একটি নৌকায় বিস্ফোরণের পর এ থেকে ধোঁয়া উড়ছে। ওভাল অফিস থেকে এক বক্তব্যে ট্রাম্প বলেন, মাদকপাচারকারী দল ও নৌকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, নৌকার দিকে ভালো করে তাকালেই দেখা যাবে কোকেন এবং ফেন্টানিলের বড় ব্যাগ সমুদ্রে ছড়িয়ে আছে। আমরা সবকিছু রেকর্ড রেখেছি। আমরা সতর্ক ছিলাম, কারণ তোমাদের লোকজন আমাদের পেছনে লেগে থাকবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকালের বিষয়টি নিয়ে প্রথমবার হামলার ঘটনাকে তুলে ধরেন। ওই হালায় ১১ জন নিহত হয়েছিল। তিনি বলেন, ওয়াশিংটন শতভাগ নিশ্চিত ছিল যে নৌকাটিতে করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে’, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

আন্তর্জাতিক ডেস্ক: যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর

টাঙ্গাইলে ট্রাক উল্টে বসতঘরে ঢুকে ঘুমন্ত নারীর মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকাদি সড়কের পৌরসভার টেপিবাড়ী মোড় নামক স্থাননে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। বুধবার

মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল

নদী সমস্যায় চীনের ‘মাস্টারপ্ল্যান’ চেয়েছে বাংলাদেশ, থাকছে তিস্তা পরিকল্পনাও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ে চীনের পানি

শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান