বোতলকাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বোতলকাণ্ড’ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সুষ্ঠু তদন্ত ছাড়া সহপাঠী ইসতিয়াককে আটকের ঘটনায় যদি কোনো ক্ষতি হয়, তাহলে ডিবি অফিস ঘেরাও করা হবে।

শুক্রবার কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে এ হুঁশিয়ারি দেন তারা।

এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা—‘আমার ভাইয়ের কিছু হলে, ডিবি অফিস ঘেরাও হবে’ কিংবা ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিন স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, ইসতিয়াকের কোনো ক্ষতি হলে ডিবি অফিস ঘেরাও হবে। সুষ্ঠু তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্ত আমরা মানব না।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য রায় বলেন, ‘রাষ্ট্র যদি একটি পানির বোতলের বিপরীতে টিয়ারশেল, গুলি আর রক্তকে দাঁড় করায়—তা চরম অন্যায় হবে।’

প্রসঙ্গত, বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় এক পর্যায়ে তার মাথায় একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। এরপর ইসতিয়াককে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চার দফা দাবি তুলে ধরেছে:

১. আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি ২. ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন ৪. শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার বিচার।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে তালগাছ কেটে নিলেন গাছখেকো নজরুল

নিজস্ব প্রতিবেদক: আজ ৩০ এপ্রিল: সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে একাধিক তালগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির

লন্ডনে ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি

ঠিকানা ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ড. ইউনূসের বিরুদ্ধে

দুই সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের এই অংশ থেকে অবৈধ

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের

অনলাইন ডেস্ক: গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় থেকে কোনো অংশে কম নয়। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষের মধ্যে আছে। সেখানে দুর্ভিক্ষ এক অপ্রত্যাখ্যানযোগ্য