বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাকবির আমান (২৪) মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক। তিনি এবং আরও তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বাকি তিনজন হলেন তাকবিরের সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৭) একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে বিভিন্ন সময় তাকবির প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তাঁরা তাকবিরকে সতর্ক করার পাশাপাশি তাঁর অভিভাবকদের জানান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকবির সোমবার বিকেলে মা-বাবার অনুপস্থিতিতে মেয়েটির বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যরা কৈফিয়ত চাইলে অভিযুক্তরাসহ আরও ৫০-৬০ জন তাঁদের হুমকি দেন। এ সময় চার অভিযুক্তকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে মূল কথা হলো, বিষয়টির সত্যতা আমরা জানি না। তবে কোনো ব্যক্তির দায় দল নেবে না। যে ব্যক্তি অপরাধ করবে, তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা খোঁজ নিচ্ছি।’

যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আমরা তদন্ত করছি। শুনেছি, তারা বিয়ে করার পরিকল্পনা করছিল। ভুক্তভোগীর পরিবার চাইলে মামলা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আব্দুর হাই সরকারের মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশন চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান

ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই—নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নলকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সোমবার

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক আহত নারীকে

রোববার সকালে গাজায় যুদ্ধবিরতি শুরু

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তি রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম

ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ