বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।

আজ রবিবার রাত ১০ টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

পারভেজের হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উমামা ফাতেমা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাসে সহিংসতার পেছনের বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছে।

হত্যাকাণ্ডের তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্লাটফরমকে এ হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে অভিযুক্ত করছে। আমরা এ অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হামলার ঘটনার সিসিটিভির প্রথম যে ফুটেজ দেখা যায়, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনার দ্বিতীয় ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঘটনাস্থলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বনানী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হৃদয় মিয়াজি এবং সোহান উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে ছাত্রদলের তাওহীদ ও মিয়া জাহিদসহ অনেক সাধারণ শিক্ষার্থীও ছিলেন। সেই জায়গা থেকে এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে দায়ী করা এবং মিডিয়া ট্রায়াল করাকে অনৈতিক কাজ বলে মনে করি।

উমামা ফাতেমা বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে তা নিন্দনীয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককে তদন্তের আওতায় আনার দাবি জানাই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সহকারী কমিশনার

হাদি ও এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক: পবিত্র কোরআন হাতে নিয়ে আদরের ছাত্রের তিলাওয়াত শুনছিলেন তিনি। হঠাৎ নিথর হয়ে পড়ল দেহটি, প্রাণপাখি উড়ে গেল মহাপ্রভুর সান্নিধ্যে। ইয়েমেনের মারিব প্রদেশে পবিত্র কোরআন

পবিত্র আশুরা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক: হিজরি ১৪৪৭ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার বিকেলে শহরের বন্দরবাজার

শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে