বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতনরা। তবে নাহিদের দাবি- তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

শনিবার (১ মার্চ)’ সকালে নাহিদের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে রংপুর নগরীর গ্রীন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের কথোপকথন শোনা যায়। এতে নাহিদকে বলতে শোনা যায়, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু ইয়া করবেন, একটা সংগঠন করতে গেলে কী করতে হয় আপনি তো জানেন। এ হচ্ছে কথা। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক।’

যদি আপনাদের দিক থেকে মনে হয় কোন সমস্যা হচ্ছে, তাহলে আপনি ভাইয়ের (পার্ক কর্তৃপক্ষ) সাথে কথা বলেন। আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না। পার্ক ম্যানেজার এক লাখ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলেন। এ সময় নাহিদ তাদের আরও সময় নেওয়ার কথা বলেন। ! এ বিষয়ে নাহিদ হাসান বলেন, ‘আমি পার্কে গিয়ে সরেজমিনে দেখেছি সেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। আমি ভিডিও করে বিষয়টি সংগঠনের আহ্বায়ককে জানাই। সেইসাথে তাৎক্ষনিকভাবে তা বন্ধের সিদ্ধান্ত নেই। আমার উপস্থিতি দেখে বিএনপি রাজনীতির সাথে জড়িত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলে। আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করেছিল যা ভিডিওতে দেখা যাচ্ছে। আমি পরিস্থিতি মোকাবিলায় বাইরে মিটিং আছে বলে চলে আসার চেষ্টা করেছি।

আমরা যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি সেজন্য আমার বিরুদ্ধে অনৈতিকভাবে এআইয়ের মাধ্যমে ভিডিও করে।’ এ ব্যাপারে গ্রীন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ‘আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন। যা ভিডিওতে রয়েছে। এছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে রয়েছে, যা দ্রুততম সময়ে প্রকাশ করা হবে। এমন চাঁদাবাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো সংগঠনে থাকতে পারে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

ডেস্ক রিপোর্ট: গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের

আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই

সহজ ম্যাচ কঠিন করে চার উইকেটের জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে

জুলাই শহীদ দিবসে ‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে এবং আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নতুন অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘বাংলা এডিশন’ (banglaedition.com)-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘সাগর-রুনি হত্যা নিয়ে মুখ খুলেছে আসামিরা, দিয়েছে বেশ কিছু তথ্য’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঊর্ধ্বতন

কিংস পার্টি গঠন করতে চায় কারা, জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৪ জানুয়ারি)।