বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা-নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে ঘটনাটি ঘটে। হামলায় আহত হয়েছেন ৮ জন। এর মধ্যে নারীসহ ৩ জনের অবস্থা গুরুতর। দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শিব বাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এসময় এক দল দুর্বৃত্ত অতর্কিত ইট-পাটকেল ও ছুরি দিয়ে হামলায় চালায়। এতে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমিসহ ৮ জন আহত হয়েছি। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে ওদের ওপরেও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়াসহ তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি দুজন। সারা দেশে কারা হামলা করছে, কেন হামলা করছে আমরা কিছুই জানি না।’

তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইবো। আমরা আশা করবো তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন।

সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েরা সাইডে ছিলাম। বাপ্পিসহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময় ১৬-১৭ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। তখন আমরা ছেলেদের রক্ষার চেষ্টা করি। তখন মেয়েদের ওপর নির্লজ্জভাবে হামলা চালানো হয়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। শেখ মুনীর উল গিয়াস বলেন, প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি নিজেদের মধ্যে একটি অনুষ্ঠান শেষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শিব বাড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। ১৪

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির নির্দেশে তার সহকারী একান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা: নবজাগরণ ফাউন্ডেশনের গৌরবময় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫, যেখানে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত রয়েছে। দুপুর ১২ টায় (২০ ফেব্রুয়ারি) শহীদ

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরই মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’, তালিকায় আরো যারা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

অনলাইন ডেস্ক: ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে

বেলকুচিতে রাত-বিরাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাত-বিরাতে কম্বল নিয়ে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ছুটছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু