বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আজ থেকে আর বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করা যাবে না। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর যে অর্গানোগ্রাম আছে সেইটা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্রভাবে রান করতে পারবে। কারণ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানার বিলুপ্ত করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির অন্যান্য নেতারা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ ভোট দিয়ে যাবে না: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট এখন আর রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার

বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় পর্যায়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রদর্শনী ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রিয়াজ।

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।, বুধবার সকাল

গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭২, খাদ্য বিতরণকেন্দ্রেও হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষারত

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

ডেস্ক রিপোর্ট: নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর

রাকসু নির্বাচন: বিরিয়ানি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার