বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে মারধর, নারীসহ আহত ১০ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থেকে আসা একদল যুবককে কেন্দ্রীয় অফিসে শাটার বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের মধ্যে রয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, সদস্য রাবেয়া আক্তার, বাবু, মাসুদ, ফারহান, সঞ্জিদ, রামিমসহ অন্তত ১০ জন।

যাত্রাবাড়ী থেকে আসা মাসুদুর রহমান নামে এক যুবক জানান, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জানি না আমার নিরাপত্তা কেমন থাকবে। তারা আমাদেরকে অফিসের ভেতর ছাত্রলীগের মতো আমাদের পিটাইছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন।’

এর আগে, এদিন দুপুরে যাত্রাবাড়ী থেকে আসা ৩০-৩৫ জনের একদল যুবক অফিসের শাটার বন্ধ করে এর সামনে অবস্থান নিয়ে হট্টগোল করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য নাঈম আবেদীন শাটার বন্ধে বাধা দিলে তার ওপর হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ৪টার দিকে সমন্বয়কদের একটি অংশ হামলাকারীদের তাদের অফিসের ভেতরে নিয়ে মারধর করেন।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সমন্বয়ক রিফাদ রশীদ বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। যাত্রাবাড়ীর একটা গ্রুপ এসে এখানে ঝামেলা করছে। ছাত্র অধিকার পরিষদের একটা গ্রুপ এই কাজ করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার চিকিৎসা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।, রোববার (১২

প্রতিদিন জিয়ার নাম নিলেই বেহেশত নিশ্চিত, বিএনপি নেতার ভিডিও ভাইরাল 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল

নির্বাচন না হলে হাসিনা ভারতীয় সহায়তায় ফিরবে: গয়েশ্বরের আশঙ্কা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক

পিকনিক-ট্রেনিংয়ের আড়ালে প্রায় ১০০ মুসলিম তরুণ-তরুণীকে ’খ্রিস্টান’ বানানোর ভয়ঙ্কর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী উপজেলার কয়েকটি গ্রাম থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নারী–তরুণদের পিকনিক/ট্রেনিং টেলিয়ে নিয়ে গিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে একটি সংগঠিত চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা

বাঁশখালীতে যুবলীগ নেতার জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আব্দুস ছবুর নামে এক যুবলীগ নেতা সি.আর মামলায় আদালতে আত্মসমর্পন করতে গেলে জামিন না মঞ্জুর করে জেল