বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানর বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দেশটির সরকার।কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভৌগলিক আয়তনের দিক থেকে পাকস্তিানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান, তবে একই সঙ্গে এটি দেশটির সবচেয়ে জনবিরল, সল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত রাজ্য। যেখানে পুরো পাকিস্তানের জনগণ ২৪ কোটি, সেখানে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বেলুচিস্তানের মাত্র দেড় কোটি। এ ছাড়া এখানে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চলছে বেলুচিস্তানে, যাকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনী। পাকিস্তানের এই রাজ্যে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে নিয়মিতই সংঘাত হয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার এবং বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কাছে খনিজ সম্পদ বিক্রি থেকে আসা মুনাফার হিস্যা দাবি করেছিল। কিন্তু তাদের দাবি মেনে না নেওয়ায় গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

সবশেষ গত মঙ্গলবার বেলুচিস্তানে বোমা হামলায় একজন সেনা কর্মকর্তা এবং দু’জন সেনা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি

বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে সংসদ কার্যক্রম শুরু করেছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের টেলিটক পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাহাড়ের বেশকিছু গাছ, লতা-গুল্ম। শুক্রবার (২১ মার্চ), দুপুরে ঘটনার সূত্রপাত

রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে ছাই, দগ্ধ হয়ে মৃত্যু ২০

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র

বালু উত্তোলন করে ভরাট, মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন। জনরোষের শিকার হওয়া নেতারা হলেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম

স্টারলিংকের পর এবার বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’

ঠিকানা টিভি ডট প্রেস: চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে