বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ৩শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বুধবার ৭ (জানুয়ারী) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে ৭ ঘটিকা হতেই দিবস পালন উপলক্ষে সকালে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন, সারে সাতটায় ৩শতাদিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা, দোয়া, কেক কর্তন ও ভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে করেন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ

গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের চিপ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি শাহবাজ খান সানিসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সমাজসেবক গন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা শুভেচ্ছা জানিয়ে বলেন আজকের এই আয়োজন শুধু একদিনের নয়, এটাকেই পুনর্ব্যক্ত করে আগামী একটি বছর আমরা আবার ভালোভাবে চলতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে চলতে হবে। সাংবাদিকরা হলো জাতির দর্পণ, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। পরবর্তীতে সেগুলো সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস

উল্লাপাড়ায় জমে উঠেছে লেপ তোষকের বাজার

জুয়েল রানা: শীতের প্রকোপ শুরু হতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেপ তোষক তৈরির কারিগরদের এখন ব্যস্ত সময়। শীত বাড়ছে কাজের চাপ, জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, সহিংসতার সঙ্গে জড়িত যেকোনো প্রাণহানি

জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

নিজস্ব প্রতিবেদক: তেঁতুলিয়া উপজেলাতে জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। বুধবার

কামারখন্দে ধর্ষণের ঘটনায় সালিশ, জরিমানার টাকা বিএনপি নেতার পকেটে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ গোপনে ৩লাখ টাকায় মীমাংসা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মুসলিম ধর্মের মেয়েকে হিন্দু