বেলকুচি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নির্বাচনী মতবিনিময় সভায়, অধ্যক্ষ আলী আলম

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনে জাময়াতের মনোনীত প্রার্থী আলহাজ অধ্যক্ষ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে, ভোটারদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেছন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পৌরসভার ১ নং ওয়ার্ডে সুবর্ণসাড়া গ্রামের ঈদগাঁ মাঠে জামায়াতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে কারিমুল ইসলাম এর সঞ্চালনায়, নির্বাচনী মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম,

বক্তব্যে তিনি বলেন,১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতা, গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে, সুতরাং ক্ষমতায় যাওয়ার পূর্বেই যারা ক্ষমতার এক্সারসাইজ করবে, তাদের মনে রাখতে হবে, দেশবাসী আর কোন নব্য ফ্যাসিস্ট কে, মেনে নেবে না।

চাঁদাবাজি,দখলদাড়ী,ভয়-ভীতি প্রদর্শন, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড করে, কেউ যদি ক্ষমতায় আসতে চায়, জনগণ তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে, ইনশাআল্লাহ,

তিনি আরো বলেন, আমাদের কিছু কিছু ভায়েরা বলেন, আমরা নাকি বেহেস্তের টিকিট বিক্রি করি, না, আমরা বেহেস্তের টিকিট বিক্রি করি না, বেহেস্তের মালিক যেই আল্লাহ,আমরা সেই আল্লাহর পথে কাজ করার চেষ্টা করি,

আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাব ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই,

স্বাধীনতার পর থেকে অনেকেই ক্ষমতায় ছিল, তাদের সবাইকে আপনারা দেখেছেন, একটাবার আমাদের দেখুন,কথা দিচ্ছি আমরা ক্ষমতায় গেলে, কোন ব্যবসায়ীকে হয়রানির শিকার হতে হবে না,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর, মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম,

পৌর জামায়াতের আমীর, মাওলানা গোলাম সারোয়ার প্রমূখ ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার

ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদরাসার নূরানী বিভাগের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকেমওই

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৯ জুন) রাত ১টা

কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন আবার কেউ গা ঢাকা দিয়েছেন। কেউ আবার লেবাস পাল্টে ভিড়ছেন অন্য

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে বড় বিপর্যয়, বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ জ্বালানি প্রকল্প মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে দেখা দিয়েছে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়। বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎসরবরাহ

রাজধানীতে হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬)। নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত