বেলকুচি থানার ওসি অবশেষে বদলী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মামলা তদন্তে গড়িমসি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় অবশেষে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেনকে সিরাজগঞ্জ পুলিশ সুপার অফিসে বদলী করা হয়েছে। ১৯ জুন সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন এ আদেশ দেন। বিষয়টি অনেকটা গোপন থাকলেও সোমবার (২৩ জুন) তা প্রকাশ পায়। বদলী হওয়ার পরও জাকেরিয়া এখনো বেলকুচি থানাতেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০২৪ সালের ২২ আগষ্ট তিনি বেলকুচি থানায় যোগদান করেছিলেন।

জানা গেছে, যমুনা নদীর বালুর ব্যবসার নিয়ন্ত্রন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত দুই মাসে ৪টি গোলাগুলির ঘটনা ঘটেছে। নিষিদ্ধ র্সবহারা দলের দুই সদস্য এতে নেতৃত্বে দেন। এসব ঘটনায় দুইটি মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। জুন মাসের শুরুতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য বাবর আলীর বিরুদ্ধে স্থানীয় এক দরিদ্র মেয়েকে ধর্ষণের পর অবৈধ গর্ভপাতের অভিযোগ উঠলেও ওই বিষয়ে কোন মামলা হয়নি। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পাশের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে মারধর করা হয়। ঘটনাস্থল বেলকুচি থানা এলাকাতে হলেও ওসি মামলা না নিয়ে এনায়েতপুর থানায় মামলা করার পরামর্শ দেন। ৮দিন পর ওই শিক্ষার্থী মারা গেলে পরে বেলকুচি থানাতেই মামলা হয়। এসব ঘটনা সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচার হয়। এ পরিস্থিতিতে বেলকুচি থানার ওসি জাকেরিয়াকে সিরাজগঞ্জ পুলিশ অফিসে বদলী করা হয়েছে।

এ বিষয়ে ওসি জাকেরিয়া হোসেন সোমবার বিকেলে সাংবাদিকদের বলেন, বদলীর আদেশ হলেও নতুন ওসি যোগদান না করায় এখনো বেলকুচি থানাতেই দায়িত্ব পালন করছি। এই থানায় পরিদর্শক তদন্তের পদও শুণ্য রয়েছে। এ অবস্থায় উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক পরবর্তি সিদ্বান্ত নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এ

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি রাশেদুল ইসলাম ও সভাপতি সালাহউদ্দিন আইউবী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২১ সেশনের জন্য কেন্দ্রিয় সভাপতি নির্বাচনে মনোনয়ন সম্পন্ন হয়েছে।অনলাইনে ভোট হওয়ার মাধ্যমে সভাপতি হোন সালাহ উদ্দিন আইউবী আর সেক্রেটারি রাশেদুল ইসলাম।

কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই

বেলকুচিতে স্কুল, মাদ্রাসা, কারিগরি প্রতিাষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ১৩, নিখোঁজ শিশুসহ হতাহতের আশঙ্কা বাড়ছে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে গুয়াডালুপ নদীর তীরে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু নিশ্চিত

শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে