বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কমপ্লেক্স এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে কাঁচা-পাকা দোকান-পাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পারভেজ। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ র‍্যাব, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে পাউবো থেকে নোটিশ দেয় এবং মাইকিং করা হয়। পরে ভেকু নিয়ে উচ্ছেদ অভিযান করেন। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পারভেজ জানান, দীর্ঘ দিন ধরে সুবর্ণসাড়া হইতে পৌরসভা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকানপাট বা অন্যান্য স্থাপনা তৈরি করা হয়। দখলদারদের নোটিশ দিয়ে পাউবোর জায়গা ছেড়ে দেবার নির্দেশনা প্রদান করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, আমাদের উচ্ছেদ অভিযানটা হচ্ছে পৌর এলাকার পাউবোর আঞ্চলিক সড়কের দুই পাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের দুই পাশে সংস্কার এবং উন্নয়ন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতু পশ্চিমে ঢাকাগামী লেনে ৮ কিলোমিটার ধীরগতি, দুর্ভোগে ফিরতি যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে দেখা দিয়েছে তীব্র যানচাপ ও

যৌনপল্লী থেকে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অস্ত্রসহ জেলা যুবদলের সাবেক এক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর একটি বাড়ি থেকে

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে উপজেলা

বেলকুচিতে মার্কেট দখলের চেষ্টা মার্কেট অন্যের, ভাড়া আদায়ে চাপ দিচ্ছে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা আব্দুল হাই সুপার মার্কেটে নিজের সত্ব না থাকা সত্ত্বেও জমির মালিকানা দাবি করে দোকানের ভাড়া আদায়ে দোকানীদের চাপ দেয়ার অভিযোগ

সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

কলকাতায় ঈদের নামাজের আগে স্বাধীন ফিলিস্তিনির দাবিতে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: সারা ভারতসহ পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা। সকাল সাড়ে নয়টার দিকে