বেলকুচিতে ৭ যুবদল নেতাদের সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিস্কৃত সেই ৭ যুবদল নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত পত্রে বহিষ্কারে প্রেস বিজ্ঞপ্তি দেয় দলটি।

আবার রাতেই ওই বহিষ্কার আদেশ প্রত্যাহারে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত এক পত্রে পুনরায় প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।

বহিষ্কার আদেশ প্রত্যাহারকৃতরা হলেন -বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্ল্যেখিতব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম কে আরো গতিশীল করতে ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকার মোট ১ হাজার ২৪৪টি

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : জামায়াত প্রার্থী শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির বলেছেন, নির্বাচনে তিনি হারলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় একটি বড় ফুলের তোড়া নিয়ে যাবেন। একইভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী

সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫টি ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে

ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: বাড়ছে যুদ্ধের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধকে ‘সাফল্য’ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির নেতারা দাবি করছেন, যুদ্ধের মাধ্যমে তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা, প্রতিরক্ষা