বেলকুচিতে স্কুলের দরোয়ানের সাথে কথা কাটাকাটি ছুরিকাঘাতে আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে দারোয়ানের সাথে এক ছাত্রের কথা কাটাকাটির জেড়ে মারপিট ও ধারালো চাকুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় উক্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছোট বোন সুমাইয়াকে মোটরবাইকে নিয়ে স্কুলে আসে বড় ভাই আজিম আকন্দ। স্কুল গেইটের দায়োয়ান আব্দুল আউয়াল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে না দিলেই শুরু হয় বাকবিতন্ডা। আজিম আকন্দ সিরাজগঞ্জ বিএল স্কুলের নবম শ্রেনীর ছাত্র ও সমেষপুর গ্রামের সোনাউল্লার ছেলে।

পরে মোটরসাইকের বাহিরে রেখেই আজিম আকন্দ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছোট বোনের স্কুলের আইডি কার্ড তৈরী বিষয়ে কথা বললে একশ টাকা লাগবে জানায়। তার কাছে তাৎক্ষনিক টাকা না থাকায়, বাড়ি থেকে টাকা নিয়ে এনে স্কুলে পুনরায় প্রবেশ করা মাত্রই দারোয়ানের সাথে বাকবিতন্ডার সূত্র ধরে কয়েকজন ছাত্র এসে আজিমকে এলোপাতারি মারপিট করে।

এসময় আজিম তার পকেট থেকে ধারালো চাকু বের করে চারদিকে ঘোড়াতে থাকে। চাকুর আঘাতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত। এর মধ্যে শুভ শেখ নামের এক ছাত্র গুরুত্বর আঘাতপ্রাপ্ত হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উক্তেজনা বিরাজ করছে। এঘটনায় আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দারোয়ন আব্দুল আউয়ালের কাছে জানতে চাইলে কোন উত্তর দেয়া যাবে না প্রধান শিক্ষকের এটা নির্দেশ বলেই ফোন কেটে দেন। প্রধান শিক্ষক আব্দুল মমিন জানান, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এটা নিয়ে এলাকায় উক্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে দুই পক্ষই মিমাংসার জন্য থানায় বসেছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ওই ঘটনায় আজিম নামের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায়

জামায়াত ও এনসিপিসহ আট দল যুগপৎ কর্মসূচিতে যাচ্ছেন চার দাবিতে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের

রিং আইডির ব্যাংক হিসাব তলব

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা