বেলকুচিতে সারে ১০ মেঃটঃ সরকারি চাল উদ্ধার, আটক-১ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির (২২০ বস্তা) ১০হাজার ৬শ’ত কেজি চাল অবৈধভাবে মজুত করা অবস্থায় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগষ্ট) বিকালে উপজেলার গাড়ামাসী বাশঁতলা এলাকার একটি গুদামে এই অভিযান চালানো হয়। সে সময় চালসহ ইব্রাহিম মন্ডল (২৬) নামের একজনকে আটক করা হয়। তবে গুদামের মালিক পলাতক রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

অভিযান পরিচালনার সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদ্য ইন্সপেক্টর ইমরুল কায়েসসহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, জেলা এনএস আই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি গুদামে মজুত রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ মেট্টিকটন ৬শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় একজন কে আটক করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরে তিন স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে

ভারতে বিপদে পড়া হিন্দুদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা

অনলাইন ডেস্ক: ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলো কুম্ভমেলা। গত ২৯ জানুয়ারি এই মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন পুণ্যার্থীদের

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়

সিরাজগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারশীপ পাওয়া মোছা: বিপাশা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক

ভারতে অবস্থানরত বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্‌ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা