বেলকুচিতে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা ও প্রীতি সমাবেশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানে অংশ নেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নিবেদিত প্রাণ সাথী ও সদস্যরা।

সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম। তিনি বলেন, “আল্লাহর সাহায্য ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ঈমানের দাবিতে দ্বীনের কায়েমের আন্দোলনে কাজ করে যেতে হবে। জাগতিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মিক উন্নয়ন এবং নফল ইবাদতে মনোযোগী হতে হবে।”

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসাধারণের ভাষা বুঝে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই রাজনৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি পৌরসভা আমীর মাওলানা গোলাম সারোয়ার, দৌলতপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুল ইসলাম মোতাহার ও পৌরসভা সেক্রেটারি ডা. সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক ছাত্রনেতাদের সাংগঠনিক ও ব্যক্তিগত খোঁজখবর নেন অতিথিবৃন্দ। এ প্রীতি সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা।

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও

৯ মাসে ৬ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, আদায় মাত্র ১ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: গত ৯ মাসে (সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত) প্রায় ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির