বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্দনগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সরওয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক মো: হাসান উল করিম।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ৪ টি পদের নাম এই কমিটিতে ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয় শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক হিসেবে শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে আচাদাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিউটন ও মহিলা সম্পাদিকা হিসেবে দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মিশরাত জাহান এর নাম ঘোষণা করা হয়।

বাকি পদগুলোর জন্য আগামী ৩০ কার্য দিবসের মধ্যে সিধান্ত গৃহিত হয়। এসময় ঘোষিত কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে হামলা চালাতে আকাবা উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন

বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে

মার্কিন হামলার আশঙ্কার মাঝেই যুদ্ধের মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির উপসাগরীয় দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের হামলার তীব্র আশঙ্কার মাঝেই

অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু

ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ!

অনলাইন ডেস্ক: সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলন দমনে

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম।