বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সমাবেশ ও আলোচনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক পিএলসি, তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পালের প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পালের সভাপতিত্বে ও রতন কুমার পালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবা সদনের সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি শ্রী অমৃত নারায়ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী শীতল চন্দ্র চাকী, গাড়ামাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় শংকর সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি সরকারি কলেজের (অব.) সহকারী অধ্যাপক সুব্রত পাল, দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চৌধুরী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সহকারী অধ্যাপক দীপ্তিশ কুমার সরকার, জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার নিউটন কুমার ঘোষ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকমকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন সাহা, কবি রজনীকান্ত স্মৃতি সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিমল বন্ধু সরকার, তামাই শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উত্তম কুমার বিশ্বাস প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় শ্রীমদ্ভগবদগীতার আলোকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সামাজিক ঐক্য স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস

ভারতকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক: ভারতকে শিগগিরই নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের খবরে এই

সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। শুক্রবার

মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সেই পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক: মার্কিন কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার।

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। তাদের আর্থিক খাতে লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত। খেলাপি ঋণ,

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে