বেলকুচিতে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে বেলকুচি থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বাদ ফজর গাবতলায় প্রতিষ্ঠিত বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত কাপড়, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনপত্র পুড়ে যায়।

কারখানা মালিক বাবু মল্লিক জানায়, মেশিনে ইলেক্ট্রিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬ লাখ টাকা হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় তাঁতী সমিতির. কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ঐতিহ্যবাহী আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা

চৌহালীতে হাপানিয়া যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ

মো. আসাদুল্লাহ, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে হাপানিয়া যুব সংঘ। শনিবার সকাল ৯টায় মধ্যশিমুলিয়া পূর্বপাড়া সরকারি

সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ভারতের সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে চায় ভারতের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। সম্প্রতি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ-ভারত

পুনর্বহাল চেয়ে সচিবালয়ে গেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি

শিয়ালকোল ছাত্রদলের নেতা সুমন তালুকদার বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসনে