বেলকুচিতে রাধা গোবিন্দ মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশ মাতৃকার শুভ কল্যাণে ও বিশ্ব শান্তি কল্পে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী (আদালতপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ভারত ও বাংলাদেশের কীর্তনিয়াদের নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠান শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

সোমবার ও মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন। অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহা বলেন, ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ২ টি ভারতীয় কীর্তনীয়া দল দুটি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন। এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন ভারতের শ্রী পলাশ রায় নবদ্বীপ ও ভারতের কলকাতার কৌশিক ব্যানার্জী, দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন নাটোরের শ্রীমতি সুবর্ণা রানী সরকার ও দিনাজপুরের কুমারী অর্পিতা সরকার (মনা)।

এবার এ অনুষ্ঠানে জেলাসহ আশপাশের জেলার প্রায় চার হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনিতি, স্বেচ্ছাসেবি ও সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহন করে।

অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্রী তপন সাহা বলেন, আমরা খুব আনন্দ মুখর ভাবে অনুষ্ঠানটি করতেছি। আমাদের এই অনুষ্ঠানে প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা ও উৎসব মুখর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করছেন।

বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা বলেন, এখানে দেশ ও দেশের বাইরে থেকে কীর্তনীয়া দল আশায় বেলকুচি ও জেলার আশপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এসেছে। এখানে অনেক সুষ্ঠ, সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। ধনঞ্জয় সাহা (পল্টন) বলেন বিশ্ব শান্তি কল্পে আমাদের এ অনুষ্ঠান। আমাদের এই কীর্তন অনেক সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ মে

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে পানিবন্দিদের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত

অনলাইন ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল

সোহাগ হত্যাকাণ্ড: আমরা এখন এতিম হয়ে গেছি বিচার দাবি মেয়ের

নিজস্ব প্রতিবেদক: আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা কোথায় গিয়ে দাঁড়াব? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই।’ এমনই হৃদয়বিদারক আর্তি জানিয়েছে ঢাকার মিটফোর্ড

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: সকল অপেক্ষার অবসান শেষে কাল বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে