বেলকুচিতে রাত-বিরাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাত-বিরাতে কম্বল নিয়ে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ছুটছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তাই প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণে তিনি নিয়েছেন এমন উদ্যোগ। তিনি ২ শতাধিক কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে ইউএনও আফরিন জাহানকে উপজেলার বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্য মাত্র ১ হাজার ৬৪৫টি শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। যে কারণে পৌরসভায় ও ইউনিয়ন পরিষদগুলোতে বরাদ্দ অনুযায়ী কম্বল দিয়ে বাকিটা প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন 

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১৪ মে) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

হামলা বন্ধ না হলে গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে মুসলিম বিশ্ব: জামায়াতের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: অবিলম্বে গাজায় নারী-শিশু হত্যাসহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে। তা না হলে মুসলিম বিশ্ব গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন।  সোমবার (৩০ জুন) সকালে থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে আব্দুল মমিনের বাড়িতে অনশন শুরু করেন সুমাইয়া

ডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

এস আলম চেয়ারম্যানের বিদেশি বাড়ি ও ২৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে আরও একধাপ এগোলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার আদালতের আদেশে সাইপ্রাসে তার মালিকানাধীন