বেলকুচিতে যমুনার পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক সভা  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনার অববাহিকায় পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেলুয়া, শাহপুর, আগুড়িয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই সভার আয়োজন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও এর আঞ্চলিক সংগঠন যমুনা রক্ষায় আমরা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলুয়া, শাহপুর, আগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়রত আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া আজিজুল হক সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, ধরার উত্তরাঞ্চলের সমন্বয়ক জিয়াউর রহমান।

উপস্থিত ছিলেন যরার সদস্য সচিব খোরশেদ আলম, যরার সদস্য সংবাদকর্মী সৈয়দ ফজলে রাব্বী ডলারসহ বগুড়া ও সিরাজগঞ্জের ২০ জন পরিবেশকর্মী।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রাবেয়া, মজিদা বেগম, নাহার বেগম, মো. শরিফুল ইসলাম, মো. গোলাম রব্বানী, আছমাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যদী ভাঙন এলাকার মানুষের কথা আমরা শুনতে চাই। এই কথাগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে দিতে চাই। সেখান থেকে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।

বেকুচির স্থানীয় এনজিও পরশের নির্বাহী পরিচালক নাসিরুল হকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষ নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ডাকাতি ও অটোরিকশা চুরির ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা

ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়। ওই হামলার

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কমিশনার নাজমুল

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

ঝড়ে ভেঙে পড়া ডালে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের রাতে ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) রাত