বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী সরকার উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে।

ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রানা আহাম্মেদ জানান, বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলো এমন সময় সগুনা কালিবাড়ী এলাকায় পৌছাঁলে মৌমাছির দল এসে আনছার আলীকে আক্রমন করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম মোফাখখারুল ইসলাম জানান, মৌমাছির আক্রান্ত অবস্থায় আনছার আলীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা মৃত অবস্থায় পাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে এক পরীক্ষার্থী বহিষ্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

সুদানে মসজিদে ড্রোন হামলায় ৭৮ মুসল্লি নিহত

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ফজরের নামাজ চলাকালে এক মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার স্থানীয়

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো.

জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াত ইসলামী সহিহ ইসলামি দল নয়, বরং একটি ভণ্ড ইসলামি

রাজধানীর ভাটারায় হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারার শাহজাদপুর এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। চারজনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি। যে হোটেলে অগ্নিকাণ্ডের