বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী জুলহাস উদ্দিন।

সংবাদ সম্মেলনে ভুমি ক্রয়কৃত মালিক জুলহাস উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মুকুন্দগাঁতী আমার নিজ বসত বাড়ীতে ভবন নির্মাণ করিতেছি। ভবনের ১ম তলার ছাদ সম্পন্ন হওয়ার পর মুকুন্দগাঁতী বাজারের চাঁদাবাজ, সন্ত্রাসী, মুজাম্মেলের পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করে আসছে। এমতবস্থায় আমি ও আমার পরিবারের জান মালের নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রায় ৩০ বছর হলো এই ভূমি ক্রয় করে ভোগ দখল করে আসছি, তারা যদি জমি পায় তাহলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসুক, জমি দিতে আমাদের কোন আপত্তি নাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরিফ খাঁন, ফয়সাল আহম্মেদ, হাজী জুলহাস উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,যমুনা টেলিভিশেনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।

এছাড়া গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বেলকুচি প্রেসক্লাবে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী মনিরুল ইসলাম ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন তার বড় ভাই মোজাম্মেল হক। এরই প্রতিবাদে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে হাজী জুলহাস উদ্দিন একই স্থানে সংবাদ সম্মেলন করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও চাটমোহর থানার এএসআই

পাবনা প্রতিনিধি: সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার উধাও হয়ে গেছে চাটমোহর থানার এএসআই শাকিল আহমেদ। ঘটনাটি চাটমোহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এএসআই

দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরের শান্তিধাম মোড়ে ‘পঞ্চবীথি ক্রীড়া চক্র’ ক্লাব দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করেছে স্থানীয় ‘ছাত্র-জনতা’। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত

পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর

টাঙ্গাইলে জাতীয় ফল রমরমা ব্যবসা, সপ্তায় বিক্রি অর্ধ কোটি টাকা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন হাটে জাতীয় ফল কাঁঠালের বাজার এখন রমরমা। প্রতি সপ্তায়ে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। স্বাদে

বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায়

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো