বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর উত্তর পাড়া (নাড়া মুড়ি) এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও বারোপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম (৪৩)।

অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন দৌলতপুর দক্ষিনপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আবু হানিফ (৩৫)।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় এ্যালকোহল কিনে খায় কয়েকজন।

এরপর তারা অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সন্ধ্যায় কসাই আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশংকাজনক অবস্থায় শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক শাহ আলমেরও মৃত্যু হয়। অসুস্থ পোষ্ট মাষ্টার আবু হানিফ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন করে তিন দফা ঘোষণা করছেন তিতুমীর কলজের শিক্ষার্থীরা। এই দাবিগুলোর মধ্যে একটি রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০

মহীউদ্দীন আলমগীরের ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক)-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর এবং তার পরিবারের নামে ৭৯টি ব্যাংক হিসাবের সন্ধান

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে মস্কো পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের প্রয়োজনে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হবে। এমনটি জানিয়েছেন