বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থ বছরের এডিবি প্রকল্পের আওতায় তিনটি ট্রেডে শতাধিক  প্রশিক্ষনার্থী যুব মহিলাদের বিউটিফিকেশন ও দর্জি প্রশিক্ষণ এবং যুবকদেরকে মোটর কার ড্রাইভিং শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম মন্ডলসহ শতাধিক যৃুবক ও  যুব মহিলারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো

রায়গঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা 

মো: মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তাড়াশের গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে গুণীজন ও কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ৪অক্টোবর) শনিবার সকালে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে তাড়াশের

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশ অনুযায়ী

মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ঠিকানা ডেস্ক: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা

জুলাই-অগাস্ট গণহত্যা: “আমি দায়ী” ট্রাইব্যুনালে স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই-অগাস্ট গণহত্যায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে