বেলকুচিতে বিবাদমান জমি নিয়ে হট্টগোল, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ছিনতাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপা নিয়ে হট্টগোলের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট (শনিবার) বেলকুচি উপজেলার তামাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, তামাই খন্দকার পাড়া জমির মালিক মো: হারুন পাশের জমির মালিক মো: আহমেদ রেজা জন্টু ও ইব্রাহিম খন্দকার গংদের সাথে সরকারী রাস্তা ও জমি নিয়ে বিরোধ চলছিলো। উক্ত ব্যক্তিদের সাথে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে একাধিকবার সার্ভে আমিন দ্বারা জমি পরিমাপ করা হয়। কিন্তু উক্ত জমির তিন দিকে সরকারি রাস্তা থাকায় পরিমাপ সঠিক না হওয়ায় মো: ইব্রাহিম ও মোছা: শিল্পী খাতুন (আহমেদ রেজা ঝন্টুর বোন) আপত্তি জানায়। সরকারি সার্ভেয়ার দ্বারা রাস্তা ও জমির সঠিক পরিমাপ করার কথা বলায় তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মো: ইব্রাহিমের চাচা সানোয়ার খন্দকারের সাথে বিবাদমান জমির মালিক মো: হারুনের হাতাহাতি পর্যায়ের ঘটনা ঘটে। উক্ত সময় সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলী মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করলে জোরপূর্বক ফোন ছিনিয়ে নিয়ে অসদাচরণ করেন তামাই পশ্চিম পাড়ার মো: শাজাহানের ছেলে মো: হাবিব। হারনের সাথে মামুন সহ আরো বেশ কয়েকজন হাতাহাতিতে জড়িয়ে পরে।

এ বিষয়ে সাংবাদিক খন্দকার মোহাম্মদ আলী জানান, দুই সপ্তাহ আগে উক্ত জমি পরিমাপের সময় বেশ কয়েকজন আমিনের মত পার্থক্য ও পরিমাপের ত্রুটি হওয়ায় সরকারী আমিন দ্বারা জমি মাপার সিদ্ধান্ত হয়। আজ ২৩ আগস্ট শনিবার পূর্বনির্ধারিত জমি মাপার দিন ধার্য্য হওয়ায় জমির মালিক মো: হারুন বিভিন্ন লোকজন ও আমিন এনে জমি মেপে জায়গা দখলের চেষ্টা করলে বাকবিতন্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও ধারণকালে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করা হয়। আইন ও প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে দুই মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন বাবা মনু

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড

নতুন বার্তা দিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে, যা ‘তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন’। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি

সংসদে আসতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যু

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে

ন‍্যাক্কারজনক হামলার ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশে পরিকল্পিতভাবে তৈরি করা নৈরাজ্য ও ন‍্যাক্কারজনক হামলার ঘটনা জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি। এই