বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।

সোমবার ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২খিঃ) উদযাপন উপলক্ষে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে নববর্ষে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত খান। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানোয়ার চৌধুরী বাবু, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ প্রমুখ।

এসময় বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষকের লাশ ৭ দিন পর ফেরত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ সাত দিন পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত।

দুর্নীতির অভিযোগে বাহারছড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। বুধবার (২৯ জানুয়ারী)

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য সিরাজগঞ্জ ডিবি

বেলকুচিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মাস্টার কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাকে বেলকুচি আমলী

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের