বেলকুচিতে প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যে মরে যাচ্ছে বিলের মাছ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারে যাচ্ছে  বিলের মাছ। গত কয়েকদিন ধরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে দেখা যায়।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১৪ (আগস্ট) উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষী আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।

মৎস্যচাষী আব্দুল আলীম বলেন, এ বছর এই বিলের মাছ চাষ শুরু করি। কিন্তু উপজেলার তামাই গ্রামে হাজী সিরাজুলের রিএক্টটিভ ডাইং মিল, বাশার আলীর রিএক্টটিভ ডাইং মিল, হাবুল্লার রিএক্টটিভ ডাইং মিল, হিরণ মুন্সির প্রসেস মিল, হাফেজ মুন্সির ডাইং মিল, শওকতের ফিরোজা ডাইং মিলসহ বেশ কয়েকটি কারখানা গড়ে উঠার কারণে কেমিক্যালের বর্জ্য বিলের পানি দূষিত হচ্ছে। মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যের কারণে মাছ মরে যাচ্ছে। সরকারি ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম রয়েছে প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগারের জন্য ইটিপি প্লান্ট বাধ্যতামূলক। কিন্তু এ সব অবৈধভাবে গড়ে উঠা কলকারখানায় ইটিপি প্লান্ট চালু না করেই দূষিত বর্জ্য রাতের আধারে মোটর চালিত পাম্প সেট করে বিলের পানির মধ্যে ফেলছে। কারখানার দুষিত বর্জ্য বিলের পানিতে মিশে মাছ মরে যাচ্ছে। গত কয়েক দিন ধরে ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি  হয়েছে। বিষয়টি  দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে গিয়ে পরিদর্শন করে বিলের দূষণ বন্ধে আইনগত ব্যবস্থা নেবো।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম বলেন, অবৈধ প্রসেস মিলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বেলকুচিতে বিলে কেমিক্যালের বর্জ্য দূষিত হয়ে মাছ মরে যাচ্ছে এমন অভিযোগ পেয়েছি। সেখানে গিয়ে অবৈধ প্রসেস মিলের বিরুদ্ধে পদক্ষেপ নেবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি পাকিস্তানি কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ

টেকনাফে দুই পক্ষে দফায় দফায় গোলাগুলি, গ্রামজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সংলগ্ন এলাকা রঙিখালীতে দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে আধিপত্যে বিস্তারের দ্বন্দ্বে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাতভর থেমে থেমে গুলির শব্দে

ভিডিও ভাইরাল: হাতিয়ার ইউএনও ওএসডি, দাবি করলেন এআই প্রযুক্তিতে বানানো ভুয়া ভিডিও

নিজস্ব প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ২০ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন

বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায়