বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে হাছেন মন্ডল (৭৫) এর বিরুদ্ধে। বাড়ির নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।

আতাউর রহমান অভিযোগ করে বলেন, দেলুয়া মৌজার আর এস  ৬৭৯ খতিয়ান ও আর এস  ২৫৭২ দাগের ২৪৮ শতাংশের মধ্যে দৌহিত্র সুত্রে ২৭.৩০ শতাংশ পাই। কিন্তু আমি ১৮ শতাংশ ভোগ দখল করে আছি। কিন্তু হাছেন মন্ডল গং প্রভাব খাটিয়ে আমার বাকি শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। আমি তাদের জমি মেপে বাড়ির নিমার্ণ  করার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেনি বরং কোন কোথার তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পরে ২ মার্চ বিকালে থানায় অভিযোগ করি।

এ বিয়ষে জানতে চাইলে অভিযুক্ত হাছেন মন্ডল বলেন, আমি এই দাগ থেকে ১৫ শতাংশ জায়গা ক্রয় করছি। আমার কাছে জমির কাগজ আছে। জমি মেপে ঘর নির্মাণের কথা জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলেননি। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। নির্মাণ কাজ বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দ্বিপক্ষীয় সফরে ২৬ মার্চ চীন যাবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট

সাবেক সেনাপ্রধানকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। বুধবার (১৯

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন এবং গণঅভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াসহ সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাজশাহীতে বৈষম্যবিরোধী

নিম্নমানের খাতা বিতরণে ক্ষোভ প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার শিক্ষক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষার খাতার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার জন্য ব্যবহৃত