বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-৯ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পৌর ভবন সংলগ্নে এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের আহতরা হলেন, হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২), শৈশব (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলকুচি পৌর ভবন সংলগ্নে সরকারি পুকুর নিয়ে হাফিজুর ইসলাম দীর্ঘ দিন ধরে মাছ চাষ করছেন। পুকুরের পাশেই আব্দুর রহমানের বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ করেন হাফিজুর ইসলাম। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ছিলাম। উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আলাদা দিনে গণভোটে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে, নাকি আলাদা

ইমপেরিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে ৬৩ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুলসহ পরীক্ষার উপকরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই, প্রার্থীরা ছুটছেন আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোটের দিকে চোখ পড়েছে বরিশালের প্রার্থীদের। প্রচার করতে গিয়ে কেউ ছুটছেন আওয়ামী লীগ নেতার বাড়ি, কেউ আবার

জানা গেলো রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যার পেছনের কারণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় গত ১৪ এপ্রিল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুহুল আমিন নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।