বেলকুচিতে নারী শিক্ষার্থীদের পাশে আইএফআইসি ব্যাংক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে কম্পিউটার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় আইএফআইসি ব্যাংক পিএলসি এর মার্কেটিং এ্যান্ড সেলস্ অফিসার এস এম  রাশেদ মাহমুদ এর সঞ্চালনায় ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক পিএলসি এর বেলকুচি শাখা ব্যবস্থাপক মো: জুহিরুল ইসলাম, কাস্টমার সার্ভিস ম্যানেজার মো: ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম কিবরিয়া সরকার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুজ্জামান অপু, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি এগিয়ে আসায় সাধুবাদ জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। উল্লেখ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুলিশের ওপর হামলা মামলায় আসামি পাঁচ শতাধিক, পুরুষ শূন্য টুঙ্গিপাড়া

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বী মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের

ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি: জ্বালানি খাতে আঘাত এলে ধ্বংসাত্মক পাল্টা হামলা

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল স্থাপনা চিরতরে

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা: ভারতে পালানোর সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।’ রোববার বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে

উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বোতল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান