বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার  সকালে বেলকুচি পৌর এলাকা ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয় বিক্ষুদ্ধ জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজমির পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকালে চালা পতেঙ্গা মসজিদ সামনে যমুনার শাখা নদীতে বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পাই। শব্দ শোনার সাথে সাথে ঘটনাস্থলে  এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে আজমির জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করছে। আমরা মেয়েটিকে তার কাছে থেকে উদ্ধার করি। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে গণধোলাইয় দেয়। পরে পুলিশ বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা আরো জানান, আজমির ইতিপূর্বে ধর্ষনের অভিযোগ জেল খেটেছে । সে স্থানীয় প্রভাবশালীদের হাতিয়ার হিসেবে কাজ করার কারণে সে বার বার অপকর্ম করে রেহায় পায়। সে ভবিষ্যত জীবনে এধরণের কাজ না করতে পারে সে জন্য প্রশাসনের কাছে  উপযুক্ত শাস্তিও দাবী করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, আমরা আজমির নামের এক যুবককে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি । আজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষনের মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার

সিরাজগঞ্জে মাদ্রাসায় নির্বাচনী সভা, ভ্রাম্যমানে সুপারকে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে

ঘুষের বাজার চড়া: সেবা নিতে লাগছে আগের চেয়ে ৫ গুণ বেশি টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা খাতে ঘুষের পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ভূমি, বিচারিক সেবা, আইনশৃঙ্খলা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়কে কারাদণ্ড ও বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় দুই যৌনকর্মীর মালপত্র ছিনিয়ে নেওয়া ও হামলার অভিযোগে দুই ভারতীয় যুবক কঠোর সাজার মুখে পড়েছেন। গতকাল শুক্রবার দেশটির আদালত

নির্বাচন সামনে রেখে প্রশাসনে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে স্থিতিশীলতা থাকা জরুরি। কিন্তু এখন যেন উল্টো চিত্র। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় দুই সপ্তাহ ধরে সচিববিহীন, মাঠ প্রশাসনে

শেখ হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিতে অনিয়মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে