বেলকুচিতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা শাখা ও শিক্ষাক-শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় সারাদেশের সকল ধর্ষকের বিচার নিশ্চিত এবং নারীদের নিরাপত্তার দাবিতে বেলকুচিতে “বৈষবিরোধী ছাত্র আন্দোলন এবং উপজেলার জনসাধারণের উদ্যোগে” বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। আমরা বলতে পারিনা কবে বিচার কমপ্লিট হয়ে ফাঁসি হয়েছে। আমরা দ্রুত ধর্ষণের বিচার কার্য সম্পন্ন দেখতে চাই এবং ধর্ষকের উপযুক্ত শাস্তির জনসম্মুখে দেখতে চাই।

উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা শাখার ছাত্র-প্রতিনিধি মুসা হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, ছাত্রনেতা শাহেদ মাহমুদ হৃদয়, উপজেলা জামায়াত শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সমাজকর্মী জুয়েল আল-হাসান‌, মুক্তার প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়া শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

পাবনার ঈশ্বরদীতে ইফতারের পর ২৬ শ্রমিক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে কমপক্ষে ২৬ শ্রমিককে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি

বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১

শাস্তির ক্ষেত্রে নারী হিসাবে আদালতে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী

ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারন মানুষের আনাগোনা থাকলেও