বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

পরে দুপুরের দিকে হিন্দু সম্প্রদায়ের ওই যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা হয়। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী খোকন শেখ নামে এক ভ্যানচালক। এজাহারে তিনি বলেন, ‘বুধবার রাতে ওই যুবক আমার ভ্যানে করে বাড়িতে যাচ্ছিলেন। কথাবলার একপর্যায়ে তিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তি শোনার পর আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। পরে আমাদের শোরগোল শুনে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসে। এরপর সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে দুপুরে বেলকুচি থানায় মামলা দায়ের করি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক ভ্যানচালক মামলাটি করেছেন।’ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ পাহারা দেখা যাচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চার দিক থেকে ধাক্কা, অচল রোহিঙ্গা প্রত্যাবাসন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো বন্ধ্যাই রয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, আন্তর্জাতিক আগ্রহের শৈথিল্য, বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক প্রচেষ্টার দুর্বলতায় বছর বছর নানা

ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন।, বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে গেলে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন

দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেললো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার রাত দু্ইটার দিকে আন্তর্জাতিক

১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া অধিকাংশ ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল করা ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ এখনো বিতরণ করা যায়নি। অর্থাৎ প্রায় ৮১ শতাংশ