বেলকুচিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ যুবদলের নেতা বহিষ্কার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বহিষ্কৃতরা হলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুব দলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু ও সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ হাফিজুল ইসলাম।

বুধবার (১৬ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন হোসেন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের নির্দেশে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেকবার সতর্ককরা হলেও কর্ণপাত না করায় তাদের বহিষ্কার করা হলো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘন কুয়াশায় দিকভ্রান্ত: মাঝনদীতে ৪৭ যাত্রী নিয়ে আটকা বিয়ের নৌকা

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা আটকা পড়েছে। শুক্রবার রাত আটটার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধিদলের সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বিষয়ক জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান

স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা–র নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।