বেলকুচিতে তিন শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের মুকুন্দগাঁতীস্থ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছায় বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্রী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ কুমার সরকার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফা খাতুন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমান, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফরিদ হাসান শিক্ষক প্রতিনিধি শিবানী রানী ঘোষ সহ শিক্ষক মন্ডলী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে

খোকশাবাড়ী যুব সমাজের উদ্যোগে রাস্তা চলাচলের জায়গা দখলমুক্ত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আমির হোসেন ও সাবেক ইউপি সদস্য গোলাম মওলা দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা নিরসনে নুর মোহাম্মাদ, জাহাঙ্গীর আলমও

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির

স্টাফ রিপোর্টার: চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি’র পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএনপির

‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’

অনলাইন ডেস্ক: ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন